পাউডার দুধ দিয়ে টক দই বানানোর রেসিপি দেখুন | ২ ঘণ্টাতেই টক দই
পাউডার দুধ দিয়ে টক দই বানানোর রেসিপি খুজছেন?? মাত্র ২ ঘন্টায় কিভাবে পাউডার দুধ দিয়ে টক দই বানাবেন বিস্তারিত দেখুন এই পোস্টে। মিষ্টি দই এর তুলনায় টক দই বানানো খুবই সহজ। টক বানাতে শুধুমাত্র 2 টি উপকরণ লাগে। এই ২ টি উপকরণ বাসায় থাকলে টক দই বানাতে পারবেন।
নিচে দেখে নিন টক দই বানাতে কি কি উপকরণ লাগে আর পাউডার দুধ দিয়ে টক দই বানানোর রেসিপি কি। মিষ্টি দই বানাতে টক দই লাগে। টক দই বাসায় থাকলে মিষ্টি দই বানাতে পারবেন। প্রথমে দেখুন টক দই কিভাবে বানাতে হয়।
ভূমিকা
টক দই শরীরের জন্য খুবই উপকারী। স্বাস্থ্যকর খাবার গুলোর মধ্যে টক দই সবার প্রথমে রয়েছে। টক দই খুবই উপকারী। এই খাবার শরীরের জন্য এটি অত্যন্ত ভালো। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
আরো জানুন: বাসায় স্পঞ্জ কেক বানানোর রেসিপি দেখুন
আর যদি টক দই বাসায় থাকা পাউডার দুধ দিয়ে তৈরি করা যায় তাহলে ব্যাপারটি কেমন হবে?? আপনি কি জানেন টক দই আপওনার হার্টের জন্য ভালো এটাই হৃদয়ের প্রতিরোধ করতে সাহায্য করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
যাদের উচ্চ রক্তচাপ রয়েছে উচ্চ কোলেস্টেরল এ সমস্যা রয়েছে তারা নিয়মিত টক দই খাওয়া শুরু করুন। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। নিচে দেখুন পাউডার দুধ দিয়ে টক দই বানানোর রেসিপি দেয়া হয়েছে।
টক দই বানাতে কি কি লাগে
টক দই বানাতে শুধুমাত্র দুইটি উপকরণ লাগে। আপনার বাসায় যদি পাউডার দুধে থাকে এবং কাঁচা লেবু থাকে তাহলে টক দিয়ে বানাতে পারবেন। পাউডার দুধের বদলে খাঁটি গরুর দুধ ব্যবহার করতে পারেন এতে টক দইয়ের স্বাদ আরো বেশি হবে।
আবার লেবুর বদলে ভিনেগার ব্যবহার করতে পারেন। ভিনেগার ব্যবহার করলেও টক দই স্বাদ অক্ষুন্ন থাকবে। শুধুমাত্র দুইটি উপকরণ লাগবে টক দই বানাতে। ১) দুধ, ২)লেবু/ ভিনেগার।
পাউডার দুধ দিয়ে টক দই বানানোর রেসিপি
পাউডার দুধ দিয়ে টক দই বানানো যায়? হ্যাঁ পাউডার দুধ দিয়ে টক দিয়ে বানাতে পারবেন যদি আজকের এই রেসিপি ফলো করেন। টক দই বানাতে বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই। বাসাতে যদি দুধ আর লেবু থাকে তাহলে এই টক দই তৈরি করতে পারবেন।
এবার আসুন আমরা দেখে নেই টক দই বানানোর রেসিপি।
টক দই বানানোর জন্য প্রথমে একটি হাঁড়ির মধ্যে এক লিটার দুধ নিতে হবে। এক লিটার দুধের মধ্যে ২৫০ গ্রাম পাউডার দুধ মিক্স করুন। এবার চুলায় হালকা তাপমাত্রায় দুধ জ্বাল দিতে হবে। ৭-৮ মিন দুধ জ্বাল দিতে হবে। তারপর একটি বাটির মধ্যে লেবুর রস দিয়ে হালকা পানি মিশিয়ে রাখতে হবে।
এবার দুধ নাড়তে থাকতে হবে আর লেবুর রস ধীরে ধীরে মিশাতে হবে। এবার চুলা বন্ধ করে দিতে হবে। হারির ওপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এভাবে ৭-৮ ঘণ্টা রেখে দিতে হবে। ৭-৮ ঘণ্টার মধ্যেই দৌ জনে যাবে। এর মধ্যে সাইট্রিক এসিড তৈরি হবে।
বিকল্প পদ্ধতি:
খাঁটি গাঢ় দুধ চুলায় জাল দিতে হবে। দুধে বলক আসার পর ভিনেগার ধীরে ধীরে ঢালতে হবে। ১ লিটার দুধের মধ্যে ২ টেবিল স্পুন ভিনেগার দিতে হবে।ঢাকনা দিয়ে হাড়ি ঢেকে রাখতে হবে। এবার একটি পাত্রের মধ্যে সেই দুধ ঢেলে রাখতে পারেন অথবা হাঁড়ির মধ্যেই দুধ রেখে ঢাকনা দিয়ে টাইট ভাবে ঢেকে রাখুন।
থেকে ৮ ঘণ্টার মধ্যে দড়ি জমে যাবে তারপর সেই দই সরাসরি পরিবেশন করতে পারবেন অথবা অন্যান্য খাবারের ব্যবহার করতে পারবেন। টক দই বানানো খুবই সহজ টক দই একবার বানাতেই শিখে গেলে আপনাকে আর পরবর্তীতে কখনোই বাইরে থেকে কিনে আনতে হবে না।
পাউডার দুধ দেওয়া টক দিয়ে তৈরি করতে পারবেন আবার খাঁটি দুধ দিয়েও টক দই তৈরি করতে পারবেন। খাঁটি দুধ দিয়ে টক দই তৈরি করলে খেতে বেশি সুস্বাদু হবে আর পাউডার দুধ দিয়ে টক দই ভালো করে তৈরি করে খেতে ভালো লাগবে কিন্তু খাটি দুধের টক দই বেশি সুস্বাদু হয়।
আশা করি সকলে বুঝতে পেরেছেন পাউডার দুধ দিয়ে টক দই বানানোর রেসিপি সম্পর্কে। এবার আসুন আমরা দেখে নিই মিষ্টি দই বানানোর রেসিপি। পাউডার দুধ দিয়ে মিষ্টি দই বানানোর রেসিপি।
পাউডার দুধ দিয়ে মিষ্টি দই বানানোর রেসিপি
যদি পাউডার দুধ দিয়ে মিষ্টি দিয়ে বানাতে চান তাহলে প্রথমেই ২৫০ গ্রামের একটি দুধের প্যাকেট পাশে রাখুন। ১ লিটার পানির মধ্যে ২৫০ গ্রাম পাউডার দুধ ব্যবহার করতে হবে। একটি বড় হারি নিতে হবে। এবার পাত্রের মধ্যে এক লিটার পানি নিতে হবে।
১ লিটার পানির মধ্যে ২৫০ গ্রাম পাউডার দুধ ঠান্ডা পানির মধ্যে খুব সুন্দর ভাবে মিশিয়ে নিতে হবে। এবার চুলাই হালকা তাপমাত্রায় দুধ জ্বাল দিতে হবে।। দুধ অনবরত নাড়াচাড়া করতে হবে যেন দুধের উপরের পাতলা আবরণ না পড়ে।
এবার দুধের মধ্যে ইচ্ছা এবং পছন্দমত চিনি ব্যবহার করতে পারেন। যদি সরাসরি চিনি ব্যবহার করেন তাহলে দইয়ের রং সুন্দর হবে না। এর পরিবর্তে আপনি যা করবেন,
আলাদা একটি কড়াইয়ের মধ্যে ১৮০ গ্রাম চিনি নিয়ে একদম হালকা তাপমাত্রায় জাল দিতে থাকুন। চিনি গোলে যখন গোল্ডেন বাদামী রং হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। এবার এই চীনের মধ্যে দুধগুলো ঢেলে দিতে পারেন অথবা এই চিনিগুলো দুধের মধ্যে ঢেলে দিতে হবে।
এবার এক লিটার দুদিকে হালকা তাপমাত্রায় জাল দিতে থাকুন যখন দুধ শুকিয়ে অল্প হয়ে আসবে। তখন ১০০ গ্রাম টক দই এর মধ্যে ঢেলে দিতে হবে। তারপর আবারও দুধ নাড়াচাড়া করতে থাকুন। যখন শুকিয়ে ৫০০ গ্রাম হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। এবার একটি মাটির হাড়ির মধ্যে দুধগুলো ঢেলে দিন। মাটির হাড়ির ওপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।
যেন ভেতরে কোন বাতাস প্রবেশ না করে আবার সেই ঢাকনার ওপরে একটি তোয়ালা দিয়ে ঢেকে রাখুন। যতটা সম্ভব গরম জায়গায় রাখতে হবে এতে খুব দ্রুত দই জমে যাবে। এইভাবে খুব সহজে আপনারা পাউডার দুধ দিয়ে বাসায় মিষ্টি দই বানাতে পারবেন।
টক দই খাওয়ার উপকারিতা
টক দই হচ্ছে আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ যার শরীরের জন্য খুবই উপকারী। টক দই শুধুমাত্র একটি সুস্বাদু খাবার নয় বরং এটি হচ্ছে আমাদের স্বাস্থ্য রক্ষায় অসাধারণ খাবার।
আরো জানুন: ছেলে ও মেয়েদের জন্মদিনের কেকের ছবি দেখুন
বিশেষ করে গরমের দিনে টক দই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে। টক দই খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় ,ওজন কমে, ত্বক সুন্দর হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। টক দই খেলে আরো কি কি উপকার পাবেন সে সকল বিষয়গুলোর নিচে আলোচনা করা হলো।
- টক দই খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে
- টক দই খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।
- টক দই খেলে হজম শক্তি ভালো থাকবে।
- টক দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
- টক দই খেলে হাড় মজবুত হয় টক দই খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
- টক দই খেলে অতিরিক্ত ক্ষুধা কমে।
- টক দই খেলে চুল নরম ও মসৃণ থাকে।
- টক দই খেলে চুলে খুশকি সমস্যা দূর হয়।
- টক দই খেলে উচ্চ রক্তচাপ কমে।
- টক দই খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
- টক দই খেলে পেট দীর্ঘ সময় ভরা মনে হয়।
- টক দই খেলে খাবারে রুচি বাড়ে।
- টক দই খেলে পেটের জ্বালাপোড়া কমে
টক দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। তাই বাসায় সবসময় টক দই রাখুন। টক দই খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। আবার গরম কালে ক্লান্তিবোধ দূর করতেও সাহায্য করবে। আশাকরি সকলে বুঝতে পেরেছেন টক দই খাওয়ার উপকারিতা সম্পর্কে।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আজকের এই পড়তে আপনাদের সাথে আলোচনা করলাম টক দই রেসিপি নিয়ে। যারা বাসায় টক দই তৈরি করতে চাচ্ছেন তারা আজকের এই পোস্টটির সম্পূর্ণ দেখুন। খুব সহজে মাত্র দুইটা উপকরণ দিয়ে বাসায় যে কোন মুহূর্তে টক দই বানিয়ে ফেলতে পারবেন।
উপরের উপায় গুলো দেখে দেরি না করে ঝটপট বাসায় টক দই বানিয়ে ফেলুন এবং সুস্বাদু টক দই উপভোগ করুন। এখন আর টক দের বাড়ি থেকে কিনে আনতে হবে না। বাসায় থাকা গুড়া দুধ এবং লেবু দিয়ে টক দই বানিয়ে ফেলতে পারবেন।

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url