ওভেন ছাড়া কেক বানানোর রেসিপি | চুলায় পারফেক্ট স্পঞ্জ কেক তৈরির সহজ উপায়
ওভেন ছাড়া কেক বানানোর রেসিপি এই পোস্টে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখানো হবে। যারা চুলায় একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্টটি উপকারী হবেন। আসুন আমরা তাড়াতাড়ি দেখে নেই কিভাবে আপনারা ওভেন ছাড়াই চুলাই পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করবেন।
অনেকেই মনে করেন কেক বাড়াতে হলে ওপেন দরকার ওপেন ছাড়া কেক বানানোর সম্ভব না কিন্তু এ ধারণাগুলো সম্পূর্ণ ভুল। বর্তমান সময়ে বুদ্ধি দিয়ে ওভেন ছাড়াই আপনারা পারফেক্ট স্পন্জ কেক তৈরি করতে পারবেন একদম অল্প খরচে। এখন আর দোকান থেকে ৫০০-৬০০ টাকা পাউন্ড কেক ক্রয় করতে হবে না বাসাতেই ১০০০ টাকা পাউন্ড এর কেক তৈরি করতে পারবেন।
ভূমিকা
কেক খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। যে কোন সময় বাসাতেই আপনারা সুস্বাদু ফুলে ওঠার স্পন্জ দিয়ে তৈরি করতে পারবেন আজকের এই রেসিপি দেখে। এখন বর্তমান সময়ে ওভেনের তুলনায় চুলাতে কেক তৈরি বেশি সহজ মনে হয়।।
বাসায় তৈরি কেক এত বেশি সুস্বাদু হয় যে আপনি বাসায় একবার তৈরি করলে আপনি বারবার বাড়াতে বাধ্য হবেন বাসার মানুষ আপনাকে বারবার কেক বানানোর জন্য বাধ্য করে তুলবে। সত্যি এটি এতটাই সুস্বাদু হয় একবার খেলে স্বাদ ভুলে যাওয়ার মত নয়।
একদম অল্প খরচে কোথায় থেকে কি ক্রয় করবেন কি কি উপকরণ দিয়ে বাসায় কেক তৈরি করবেন সবকিছু একদম ডিটেলসে এই পোস্টটি শেয়ার করা হবে। কেকের জন্য কোন ক্রিম ভালো হবে কোন ক্রিমের দাম কত সবকিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।
ওভেন ছাড়া কেক বানানোর রেসিপি | চুলায় পারফেক্ট স্পঞ্জ কেক তৈরির সহজ উপায়
বাসাতে যদি ওভেন ছাড়াই চুলায় পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে চান তাহলে প্রথমেই পাশে ডিম রাখুন। ডিম ছাড়াও কেক তৈরি করা যায় আবার ডিম দিয়েও কেক তৈরি করা যায়। তবে আমার অভিজ্ঞতা থেকে বলব ডিম দিয়ে তৈরি কেক খেতে বেশি সুস্বাদু হয়।
২ টি ডিম দিয়ে এক পাউন্ডের কেক তৈরি করা যায়। এক পাউন্ডের কেক কিন্তু বাসায় তৈরি করলে দোকানে তুলনায় অনেক বড় হবে তাই ১ পাউন্ডের কেক দেখতে দুই পাউন্ডের মত।
- ৪ টি ডিম দিয়ে দুই পাউন্ডের কেক তৈরি করা যায়।
- ৬ টি ডিম দিয়ে ৩ পাউন্ডের কেক তৈরি করা যায়।
- ৮ টি ডিম দিয়ে ৪ পাউন্ডের কেক তৈরি করা যায়।
কেক তৈরি করতে কি কি উপকরণ লাগে?
কেক তৈরি করতে ময়দা, ,ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, লবণ, ডিম, তেল ,চিনি প্রয়োজন। একটি ডিমের কে কে ১ কাপের চার ভাগের একভাগ ময়দা প্রয়োজন। এবং চারভাগের একভাগ অর্থাৎ ১/৪ কাপ চিনি প্রয়োজন। এক টেবিল স্পুন তেল এবং হাফ চামচ বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স প্রয়োজন। সাথে সামান্য পরিমাণে লবণ।
১ পাউন্ডের কেক তৈরি করতে ১/২ কাপ ময়দা, এক চা চামচ ভারিলা এসেন্স এক চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ এর পাশাপাশি দুই টেবিল স্পুন তেল প্রয়োজন। আর এক পাউন্ডের কেক তৈরি করতে দুইটি ডিম লাগবে। নিজে দেখুন কেক তৈরি করার সবচেয়ে সহজ উপায় স্টেপ বাই স্টেপ নীচে দিয়ে দেওয়া হল।
ওভেন ছাড়া কেক বানানোর রেসিপি | চুলায় পারফেক্ট স্পঞ্জ কেক তৈরির সহজ উপায় (Step-by-Step Guide)
স্পঞ্জ কেক আর পাউন্ড কেক সম্পূর্ণ আলাদা। পাউন্ড কে খুব সহজে বানানো যায় কোন ঝামেলা নেই কিন্তু স্পঞ্জ কেক বানানোর সময় অনেকগুলো বিষয় আপনার মাথায় রাখতে হবে যদি সামান্য কোথাও একটু ভুল হয় তাহলে স্পঞ্জ কেক পারফেক্ট হয় না এবং স্পন্ট কেক সম্পূর্ণ নিচে দেবে যাবে, অনেক ছোট হবে দেখতে ভালো লাগবে না খেতেও সুস্বাদু হবে না।
তাই ভালোভাবে স্পন্টেইট তৈরি করতে না পারলে খেতে ভালো লাগবে না তাই সম্পূর্ণ পোস্ট একদম প্রথম থেকে দেখে নিন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে হবে।।
স্পঞ্জ কেক তৈরি করার আগে দুইটি ডিম ফ্রিজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আগে বের করে রাখুন। যদি এক পাউন্ডের কেক তৈরি করতে চান তাহলে দুইটি ডিম যথেষ্ট। ফ্রিজ থেকে ডিম চার পাঁচ ঘন্টা কিংবা 6 ঘন্টা আগে বের করে রাখতে হবে।
অথবা দোকান থেকে নরমাল টেম্পারেচার থাকার ডিম কিনে নিয়ে আসুন ডিম যদি অনেক পুরনো হয় তাহলে সেই একেক ভালো হয় না এজন্য ভালো টাটকা ডিম প্রয়োজন। এবার একটি গভীর বাটি নিতে হবে। আর হ্যাঁ প্রথমেই বলে রাখি স্পঞ্জ কেক তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যা হচ্ছে, একটি বিটার।
একটি ইলেকট্রিক বিটার প্রয়োজন। যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে স্পঞ্জ কে কখনোই ভালো হবে না কারণ হ্যান্ড মটার দিয়ে স্পঞ্জ কেক তৈরি করার সময় বিভিন্ন ঝামেলা তৈরি হয় তাই আমি সবসময় বলবো ইলেকট্রিক বিটার ব্যবহার করুন।
ইলেকট্রিক বিটার এর দাম: একটি ইলেকট্রিক বিটার ৫ থেকে ৬০০ টাকাতে খুব সহজে দারাজ থেকে পেয়ে যাবেন অথবা যে কোন বাজারে আপনারা ইলেকট্রিক বিটার পেয়ে যাবেন। Scarlet ইলেকট্রিক বিটার শুধুমাত্র ৫০০ টাকাতেই পেয়ে যাবেন। আর অন্যান্য মিয়াকো ব্রান্ডের ইলেকট্রিক বিটারগুলো ৮০০ থেকে ১ হাজার টাকা দাম।
বিটারের কাটা খুব সুন্দর ভাবে পরিষ্কার করে নিতে হবে এবং শুষ্ক রাখতে হবে যেন এক ফোঁটা পানি না লেগে থাকে এবং যেই বাটির মধ্যে আপনি ডিম বিট করবেন সে বাটিটি অবশ্যই শুকনো থাকতে হবে।
এবার ডিম ভেঙে ডিমের কুসুম আলাদা করে নিতে হবে। আলাদা একটি পার্টিতে ডিমের কুসুম রাখুন এবং দিনের সাদা অংশ গভীর বাটির মধ্যে নিতে হবে। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করতে থাকুন।
ডিম বিট করতে শুরু করলে এক মিনিটের মধ্যে অনেক বাবুল আসা শুরু হবে। এবার দুইটা ডিমের জন্য ১/৩ কাপ চিনি যুক্ত করুন। চিনি একেবারে না দিয়ে দুই থেকে তিন বারে দেওয়ার চেষ্টা করুন এতে ডিমের ফোম অনেক ভালো হবে।
এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম মিডিয়াম স্পিডে ৬ থেকে ৭ মিনিট বিট করুন। বিট করার পর এক পর্যায়ে দেখবেন ডিমের ফোম একদম স্টিফ হয়ে গেছে। অর্থাৎ বাটি ওপর করলেও আর ডিমের ফোম নিচে পড়ে যাবে না। এই অবস্থায় ডিমের কুসুম দিতে হবে।
তার মধ্যে এক চা চামচ ভ্যানিলা এসএম যুক্ত করুন। দুইটি ডিমের জন্য দুই টেবিল স্পুন তেল ব্যবহার করুন। এবার আবারো বিট করতে থাকুন। তারপর যে শুকনো উপকরণগুলো রয়েছে প্রথমে চেলে নিতে হবে।
১ পাউন্ড কেকের জন্য হাফ কাপ ময়দা এক টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স এবং বেকিং পাউডার প্রথমে সুন্দরভাবে চেলে নিতে হবে। উপকরণ গুলো ডিমের ফোমের মধ্যে মিক্স করুন। খুব সুন্দর ভাবে মিক্স করতে হবে যেন ডিমের ফোম বসে না যায়।
এবার একটি পাত্রের মধ্যে তেল ব্রাশ করে তার ওপরে বেকিং পেপার রেখে সে পাত্রের মধ্যে এই মিশ্রণগুলো ঢেলে দিতে হবে। তারপর চুলায় মিডিয়াম তাপমাত্রায় কেক বেক করতে শুরু করুন। ঢাকনা অবশ্যই খুব ভালোভাবে ঢেকে দিতে হবে এজন্য ভেতরে কোন বাতাস কিংবা বায়ু প্রবেশ না করে।
মিডিয়াম তাপমাত্রাতে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই আপনাকে কেক তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে বাসায় চুলায় একটি পারফেক্ট স্পনকে তৈরি করতে হয়। এত ডিটেলস আর অন্য কোথাও পাবেন না।
কিভাবে একটি কেক তৈরি করতে হয় একদম সম্পূর্ণ ডিটেইলস স্টেপ বাই স্টেপ উপরে দিয়ে দেওয়া হল। এই নিয়ম গুলো মেনে কেক তৈরি করলে আপনার কেক পারফেক্ট হতে বাধ্য হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে পারফেক্ট স্পঞ্জ কেক বাসায় চুলায় তৈরি করতে হবে ওভেন ছাড়া।
ওভেন ছাড়া কেক কিভাবে তৈরি করতে হয়
ওভেন দিয়ে এবং চুলায় একই রকম কেক তৈরি হয়। যদি বাসায় ওভেন না থাকে তাহলে চুলায় একটি বড় পাত্র বসাতে হবে। বড় হাড়ি হলেও চলবে। অথবা রাইস কুকারের হাড়ি হলেও চলবে। রাইস কুকারের হাড়িগুলোর ওপরে যে কাছে ঢাকনা দেওয়া থাকে এই হাঁড়িগুলো সবচেয়ে ভালো হবে।
রাইস কুকারের হাড়ির চুলার উপর বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড রাখুন। অনেকে গরম খাবার রান্না করে স্টেন্ডার উপর রাখে না সেই স্ট্যান্ডের এখন। হালকা উঁচু স্ট্যান্ড রাখতে হবে। এবার প্রথমে স্ট্যান্ডের নিচে কাগজ বিছিয়ে রাখুন।
তার ওপর স্ট্যান্ডে রাখুন। স্ট্যান্ড এর ওপরে কেকের মিশ্রণগুলো যে পাথরের উপর ঢেলে রেখেছেন সে পাত্রটি স্ট্যান্ডের উপর রাখুন। এবার বড় পাত্রটি অর্থাৎ রাইস কুকারের হাঁড়ির ঢাকনার সাহায্যে ঢেকে দিন। ভেতরে যেন কোন বায়ু কিংবা বাতাস প্রবেশ না করে।
চুল আই কেক বসানোর পর বড় পাত্রকে নড়াচড়া করবেন না, কিংবা চুলার তাপমাত্রা বাড়ানো কমানো করা যাবে না। তাই প্রথমেই সবকিছু ঠিকঠাক ভাবে বসিয়ে দিতে হবে যেন পরবর্তীতে আর পরিবর্তন করার প্রয়োজন না হয়।
মিডিয়াম কিংবা লোক তাপমাত্রায় কেক বেক করলে ২৫- ৩০ মিনিটের মধ্যে একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে। এভাবে নিয়ম মেনে চুলায় কেক তৈরি করলে কেক এতটা সুস্বাদু হবে এবং এত সুন্দর ঘ্রাণ আসবে ঘ্রাণ এই মন মাতিয়ে যাওয়ার মত।
আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ছাড়া চুলায় কেক কিভাবে তৈরি করতে হবে। কেক তৈরি করা খুবই সহজ। এবার চলুন আমরা দেখে আসি কেক ডেকোরেশন পদ্ধতি গুলো। কেক ডেকোরেশন করতে কি কি লাগে??
কেক ডেকোরেশন করতে কি কি লাগে
জন্মদিনের কেক ডেকোরেশন করতে বেশি কিছু একটা জিনিস প্রয়োজন নেই। শুধুমাত্র একটি আপনাকে উইপিং ক্রিম ক্রয় করতে হবে।। একটি ওয়েপিং ক্রিমের দাম ৩০০ থেকে ৬০০ টাকা। একটি ওয়েপিং ক্রিম দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টি কেক তৈরি করতে পারবেন।
অর্থাৎ ৩০০ টাকা দিয়ে একটি ক্রিম ক্রয় করলে আপনি বাসাতে যে কোন সময় কেক তৈরি করতে পারবেন পাঁচ থেকে ছয় বার। আর আপনি যে কেক তৈরি করবেন এই কেক এর দাম কিন্তু অনেক বেশি এইটা কিন্তু বাজারে পাওয়া যায় না। এত বেশি সুস্বাদু যা অনলাইনে বিক্রি করা হয় এবং প্রত্যেক পাউন্ড এক হাজার টাকা।
দাম: এক হাজার টাকা পাউন্ড বিক্রি করা হয় এই কেকগুলো। বাজারে যেকোনো আইসক্রিমের দোকানে whipping ক্রিম পেয়ে যাবেন। নতুনদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ইনস্টা উইপ ক্রিম। এর দাম ৩২০ টাকা।
এই একটা ক্রিম কিনে রাখলে চার থেকে পাঁচ বার বাসায় কেক তৈরি করতে পারবেন। আর একটি ভ্যানিলা এসেন্স ক্রই করতে হবে। ভ্যানিলা এসেন্স এর দাম প্রায় ৮০ থেকে ১০০ টাকা। আর বেকিং পাউডারের দাম ১০০ টাকা।
একটি ভ্যানিলা এসেন্স এবং একটি বেকিং পাউডার কিনে রাখলে প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র এক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিতে হয় আর এক চা চামচ বেকিং পাউডার দিতে হয় তাহলে কেক অনেক সুস্বাদু হয়।
এখন প্রশ্ন হচ্ছে কে কে ডেকোরেশন করতে কি কি লাগবে?? কেক ডেকোরেশন করতে শুধুমাত্র একটি whipping cream লাগবে। আর পাইপিং ব্যাগ লাগবে। নজেল থাকলেও চলবে না থাকলেও চলবে। তবে নজল থাকলে ডেকোরেশন একটু বেশি ভালো হয় কিন্তু না থাকলেও ডেকোরেশন খারাপ হবে না।
বাসায় তৈরি করার জন্য আপনারা নজেল ছাড়াই কেক তৈরি করতে পারবেন। পাইপিং ব্যাগ কেচির সাহায্যে সুন্দর ডিজাইনে হালকা কেটে নিলে নজেল এর মত সুন্দর ডিজাইন হবে। কেক ডেকোরেশন করতে বেশি কিছু জিনিসে প্রয়োজন হয় না শুধুমাত্র উইপিং ক্রিম নিয়ে বিট করতে হবে এবং ক্রিম সম্পূর্ণ স্টিফ হয়ে গেলে টাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে হবে।
তাহলেই তৈরি হয়ে যাবে আপনার বাসায় তৈরি জন্মদিনের কেক। একে একে তো এতটা সুস্বাদু হবে বিশ্বাস করুন প্রত্যেকের সুনাম করতে বাধ্য হবে। বাসায় তৈরি কেক খেতে খুব বেশি সুস্বাদু হয় তাই দেরি না করে ঝটপট একটি হুইপিং ক্রিম কেনারুন এবং বাসায় কেক তৈরি করে ফেলুন।
পারফেক্ট স্পঞ্জ কেকের জন্য এক্সট্রা টিপস
একে পারফেক্ট স্পঞ্জ কেকের জন্য এক্সট্রা কিছু টিপস নিচে দেওয়া হল। যারা আমার পাঠক রয়েছেন তারা এই টিপসগুলো অনুসরণ করলে বাসাতে একদম গ্যারান্টি সহ পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন।
যখন ডিমের ফোম তৈরি করবেন তখন খুব বেশি সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব ডিমের ফোম তৈরি করে চুলায় বেকের জন্য দিতে হবে।
- ডিমের ফোম অতিরিক্ত বিট করা যাবে না। ডিমের ফোম যদি একবার বসে যায় তাহলে সেই কেক আর ফুলবে না।
- সব উপকরণ রুম টেম্পারেচার রাখতে হবে। ফ্রিজের কোন উপকরণ ব্যবহার করা যাবে না আর যদি কোন উপকরণ ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার ৫ থেকে ৬ ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে।
- হাড়ি থাকলা বারবার খোলা যাবে না একদম কেক বেক হয়ে যাওয়ার পর 25 থেকে 30 মিনিট পর হাঁড়ির ঢাকনার খুলতে হবে।
- ব্যাটার খুব বেশি নাড়াচাড়া করা যাবে না।
- খুব বেশি ময়দা ব্যবহার করা যাবে না এতে কেকের বেটার শক্ত হয়ে যাবে।
শুধুমাত্র এই কয়েকটি টিপস অনুসরণ করুন তাহলে আশা করি আর কক্ষনো আপনাকে নষ্ট হবে না কিংবা কেক তৈরি করার পর কেক চুপসে যাবে না। আর সবসময় ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করতে হবে। ভালো মানের বেকিং পাউডার ব্যবহার না করলে কেক ভালোভাবে ফুলবে না কেকের জন্য বেকিং পাউডার খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ।
আশা করি সকলে বুঝতে পেরেছেন বাসায় স্পঞ্জ কেক তৈরি করার উপায় গুলো কি কি এবং পারফেক্ট হওয়ার জন্য কি কি টিপস অনুসরণ করতে হবে। আজকের এই পোস্টে তো সবকিছু আলোচনা করা হলো এতটা ডিটেলসে আশা করি আর কোথাও আপনারা পাবেন না তাই এই পোস্টটি খুব সুন্দর ভাবে দেখে নিন প্রয়োজন পড়লে সেভ করে রাখুন।
পাঠকদের কিছু প্রশ্ন এবং উত্তর
ওভেন ছাড়া কেক তৈরি করা যায়??
হ্যাঁ অবশ্যই ওপেন ছাড়াই কেক তৈরি করতে পারবেন। ওভেন ছাড়া চুলাতে কেক তৈরি করা যায় ওপরে দেখুন চুলায় কেক তৈরি করার নিয়ম গুলো দেয়া রয়েছে।
বাসায় তৈরি কে কে বেকারির মত হয়??
বাসায় তৈরি কে কে বেকারি থেকেও বেশি সুস্বাদু হয়। বাসায় তৈরি কেক অল্প খরচ এই হয়ে যায় দোকানে যেমন তিন থেকে ৪০০ টাকা কিংবা ৫০০ টাকা পাউন্ড নাই সেই কেক আপনি বাসাতে মাত্র ১০০ থেকে ১৫০ টাকা খরচ করে বানিয়ে ফেলতে পারবেন।
আর যদি নরমাল বাজারের ১৫০ টাকা পাউন্ডের কেক তৈরি করতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।
ভ্যানিলা এসেন্স ছাড়া কেক তৈরি করা যায়??
হ্যাঁ ভ্যানিলা এসেন্স ছাড়াও কেক তৈরি করা যায় যেমন যদি চকলেট কেক তৈরি করেন তাহলে চকলেট এসেন্স দিতে পারেন আর যদি বাসায় কোন এসেন্স না থাকে তাহলে হালকা লেবুর রস এবং লেবুর ওপরে সবুজ অংশটা কেকের মধ্যে দিতে পারেন এতে ডিমের গন্ধটা চলে যাবে।
উপসংহার
বাসায় একদম বেকারির মতো স্টাইলে কেক তৈরি করতে পারবেন এই রেসিপি দেখে। কেক তৈরি করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না শুধুমাত্র একটি whipping ক্রিম কিনে আনুন এটি ফ্রিজের সংরক্ষণ করতে পারবেন ছয় থেকে সাত মাস পর্যন্ত।
বাসায় এই ক্রিম থাকলেই আপনি যে কোন সময় বাড়িতে তৈরি করতে পারবেন একদম বেকারির মতো অথবা বলা যায় বেকারি থেকেও বেশি সুস্বাদু স্পঞ্জ কেক অথবা জন্মদিনের কেক। এই কেক গুলো খেতে খুবই সুস্বাদু হয় একবার বানিয়ে দেখুন আপনি বারবার বানাতে বাধ্য হবেন।

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url